রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
মেলায় যাবে
  • প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:১৮ বিকাল
মেলায় যাবে

মেলায় যাবে

সৈয়দ আহম্মেদ সাদি

খোকারখুকুর সেই আনন্দ 
মেলায় যাবে আজ , 
মেলায় না কি আছে তাদের 
কেনা কাটার কাজ । 
খোকা কিনবে রঙিন ঘুড়ি 
বোনের জন্য কাচের চুড়ি
পুতুল ফিতা টিপ  , 
চিনির ঘোড়া হাতির ছানা
খাবে আলুর চিপ । 
আকাশ ডাকে গুড়ুমগুড়ুম
আসলো ধেয়ে ঝড় , 
মা এসে কয় যাসনে মেলায়
ঘর কাঁপে থরথর । 
কালকে যাবো আমিও মেলায়
একটু সবুর কর  ।