রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
পহেলা বৈশাখ ১৪৩৩
  • প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৫ সকাল
পহেলা বৈশাখ ১৪৩৩

পহেলা বৈশাখ ১৪৩৩

লেখক: আদিত্য ভৌমিক

পুরনো দিনের ধুলো ঝেড়ে

নতুন রোদে ভাসে প্রাণ,

১৪ই এপ্রিলের সকাল বেলায়

জাগে বাংলার নতুন গান।

শুভ্র আলোর রঙে রাঙা

স্বপ্নগুলো ডাকে আজ,

কষ্ট যত পেছনে ফেলে

হাসির ছোঁয়ায় খুলে সাজ।

পান্তা-ইলিশ, ঢাকের তালে

বাজে হৃদয় আনন্দে,

শুভ নববর্ষের ডাক যেন

ভাসে প্রতিটি ছন্দে।

পুরনো বছরের ব্যথা ভুলে

নতুন আশায় পথ চলা,

হৃদয়ের গভীর কোণে

রইল ভালোবাসার দোলা।

এই নতুন বছর আনুক সবার

হাসি, সুখ আর শান্তি,

ভালো থাকুক আপনজন

মিটুক জীবনের ক্লান্তি।

নতুন সূর্য উঠুক আবার

নতুন স্বপ্ন নিয়ে,

বাংলার প্রাণ জেগে থাকুক

ভালোবাসার নীড়ে।