রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
মামা বাড়ি
  • প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩১ সকাল
মামা বাড়ি

মামা বাড়ি

মাসুদ রানা 

অভি যাবে মামা বাড়ি 

গ্রীষ্মকালের ছুটি, 

মায়ের সাথে যাবে আরো 

রবি ভাইটা কুটি। 

গাছে গাছে পাকা আমে 

গন্ধ ভরা বাড়ি, 

সন্ধ্যা হলে কালবৈশাখী 

ঝরে-ভরে আড়ি। 

পাকা আমে পাকা জামে 

নানা বাড়ি ভরা, 

কোকিল পাখি মিষ্টি সুরে 

সুর তুলেছে ধারা। 

নানাবাড়ি ওই তাল গাছে 

বাবুই পাখির বাসা, 

নতুন বাসা বাঁধে তাঁরা 

ছানা দিবে আশা।