রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
ঝরছে গাঁজার ফুল
  • প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৬ সকাল
ঝরছে গাঁজার ফুল

ঝরছে গাঁজার ফুল

শাকেরা বেগম শিমু

ফুলের মতো কোমল শিশুর

রক্ত করে পান,

ইসরায়েল এর পিশাচেরা

গায় বিজয়ের গান।

রক্তগঙ্গা বহায় ওরা

নেই কিনারা-কূল,

এমন করেই ফিলিস্তিনে

ঝরছে গাঁজার ফুল।

রুখতে হবে এদের মতো

হিংস্র পিশাচদের,

আজ থেকে এই প্রতিজ্ঞা হোক

সকল মুমিনের।

বীর মুসলিম শহীদ হলে

জান্নাত আছে খোলা,

খালিদ-আলী-হামজা-উমর 

দেয় হৃদয়ে দোলা।