রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
বসন্তের রক্তরাঙ ফুল
  • প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৩ সকাল
বসন্তের রক্তরাঙ ফুল

বসন্তের রক্তরাঙ ফুল

নার্গিস আক্তার

বৈশাখ আসে বসন্ত নিয়ে 

নানান ফুল হাসে 

খোকা খুকুরা ফুল নিয়ে 

আনন্দে ভাসে।

বসন্ত আসে কৃষ্ণচূড়ার 

রক্ত রাঙ্গা ফুলে 

আম বাগানে আমের কুড়ি 

হেলে দুলে দুলে। 

বসন্তের রূপ ফুল বাগিচায়

নানান ফুলের ছড়াছড়ি 

একটুখানি বাতাস পেলে

খায় যে গড়াগড়ি।

বসন্তের এই ফাগুন দিনে 

শিমুল গাছের শাখায়

দোয়েল কোয়েল শ্যামা ঘুঘু

খুশিতে গান গায়।