রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
Daily Fulki
বৈশাখে প্রকৃতি
  • প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ বিকাল
বৈশাখে প্রকৃতি

বৈশাখে প্রকৃতি

মেহেদী মামুন

রৌদ্রতাপে তপ্ত আকাশ, 
তপ্ত মাঠের ধূলি,
বৈশাখ এলো ঝড়ের বেশে 
দুয়ার দিলো খুলি।

খরতপ্ত রোদের দাহে 
পুড়ছে চরাচর,
বটের ছায়ায় ক্লান্ত রাখাল 
বাঁধছে সুরের ঘর।

​ঐ দেখা যায় আকাশ কোণে 
কালবৈশাখীর সাজ,
গড়গড়িয়ে মেঘের গুরুম— 
বাজছে রণ-বাজ।

শুকনো পাতা উড়ছে হাওয়ায়
ভাঙছে ডালপালা,
ধুলোর নাচন দিচ্ছে জানান— 
ভাঙবে এবার তালা।

​হালখাতা আর মিষ্টিমুখের 
রঙিন আয়োজন,
নতুনেরই আহ্বানে আজ 
নাচছে সবার মন।