শনিবার, ১ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারের মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
daily-fulki

সাভারের মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার, সাভারের আমিনবাজারে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রাত প্রায় ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির আল আহাসান।

গ্রেফতারকৃতরা হলেন: মো. রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), মো. ইকবাল (৪০), মো. সামিউল ইসলাম (১৯), মো. শফিকুল ইসলাম খান ওরফে ইদ্রিস (৩০), মো. রিপন (৩০), মো. ইব্রাহিম (৪৫), মো. ওয়ালিউর রহমান (৪০) এবং মো. রমজান (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে মিছিল পরিচালনায় ব্যবহারের জন্য একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির আল আহাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা। তারা ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকায় অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং ঘটনাস্থল থেকে আলামত জব্দ করে। তিনি আরও জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বাধিক পঠিত