ধামরাই প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই উপজেলার উদ্যোগে শুক্রবার (৩১ জুলাই) বিকালে জুলাই শহীদ আফিকুল ইসলাম সাদ স্মরণে ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো: আব্দুর রউফ, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারী ও সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো: আফজাল হোসাইন, ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা শাহাদাত হোসাইন, ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জামায়াতে ইসলামীর ধামরাই পৌরসভার আমির মো: সামছুল আলম ও ধামরাই পৌরসভার মেয়র প্রার্থী ও সাবেক অতিরিক্ত সচিব মো: হাবিবুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আ: হালিম।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, জুলাই আন্দোলনের শহীদদের কল্যাণেই আজকের নতুন বাংলাদেশ। দেশের উন্নয়ন অগ্রগতি ন্যায় ও ইনসাফের একটি সফল সমাজ প্রতিষ্ঠার স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের সকলকে এগিয়ে আসার আহবান জানায়। তিনি আরোও বলেন, সমাজের প্রতিটি গ্রামে গ্রামে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের অতীত বর্তমান কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সুসংগঠিত ও পরিকল্পিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মো: আ: হালিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্ব্বত্বেই এ দেশে ইনসাফপুর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
