স্টাফ রিপোর্টার : সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ সাইফুল আলম।
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে তাকে সাভার মডেল থানায় পদায়ন করা হয়। তিনি বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কর্মরত অবস্থায় মোঃ সাইফুল আলম অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তাকেএসব অর্জনের ভিত্তিতেই জুলাই মাসের মাসিক কর্মমূল্যায়নে ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
