বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে লতিফ সিদ্দিকীকে
daily-fulki

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে লতিফ সিদ্দিকীকে


স্টাফ রিপোর্টার : রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে।

তার বিরুদ্ধে শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশ পণ্ড করতে ও হত্যাকাণ্ড চালাতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ দলীয় বৈঠকে পরিকল্পনার অভিযোগ রয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে, একই দিনে ঢাকার নিম্ন আদালতে হাজিরা দিতে গিয়ে ট্রাইব্যুনালে আর্ত্মসমর্পণের ইচ্ছে পোষণ করেন তিনি। এ মামলায় লতিফ সিদ্দিকী ১০ নম্বর আসামি হিসেবে রয়েছেন।

 

সর্বাধিক পঠিত