বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যে নির্দেশনা দিল পুলিশ সদর দফতর
daily-fulki

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যে নির্দেশনা দিল পুলিশ সদর দফতর

 

স্টাফ রিপোর্টার : প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর মামলার তদন্ত দ্রুত শেষ করে নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।ৃৃ

বুধবার পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভাটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভায় মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেলওয়ে পুলিশ, বিভিন্ন রেঞ্জ ও জেলার কর্মকর্তারা ভার্চ্যুয়ালি অংশ নেন।

পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অপরাধ যাতে বাড়তে না পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে উল্লেখ করেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খোন্দকার রফিকুল ইসলাম। হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মামলাগুলো নিবিড়ভাবে তদন্ত করে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তিনি।

সভায় জুন মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ ও অপহরণসংক্রান্ত মামলার অগ্রগতি, মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সর্বাধিক পঠিত