বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : সাভারে আমান
daily-fulki

মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : সাভারে আমান


স্টাফ রিপোর্টার : বিএনপির নাম নিয়ে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে কেউ মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমি দখলদারী করলে তাকে দলে রাখা হবে না বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।


বুধবার (২৯ জুলাই) বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে পূর্বহাটি সরকার বাড়ি সড়কে পাশে খাল কাটা উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি এ সময় আরো বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে মাদকমুক্ত করা হবে।


দেশে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল করতে পারবে না জানিয়ে মাদক সেবনকারী ও বিক্রয়কারীকে অতি দ্রুত গ্রেপ্তার নির্দেশ দেন তিনি। বিএনপির কোনো নেতাকর্মী মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমি দখলদারদের পক্ষে তদবির না করবারও এ কথা বলেন তিনি। 


এ সময় দলের নেতাকর্মীদের দেশের জনগণের সাথে মিলেমিশে ভালো কাজ করার পরামর্শ দেন। ইউনিয়নে খাল উদ্বোধন কর্মসূচিতে তেঁতুলঝোড়া ইউনিয়ন সরকার বাড়ী ও বিএনপির জামাল উদ্দিন সরকার , এবং বিএনপি নেতা আমান সরকার, সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন।


এ সময় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোঃ ইয়াসিন সরকার শাওন। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
 

সর্বাধিক পঠিত