সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাভারে ইয়ামিন হত্যায় ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
daily-fulki

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাভারে ইয়ামিন হত্যায় ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময় ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এই অভিযোগ আমলে নেন।


এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলায় আনা প্রাথমিক অভিযোগ বিবেচনায় নিয়ে আমলে নেওয়ার প্রার্থনা করেন। একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা ও গ্রেপ্তারদের হাজির করার জন্য আবেদন করেন।


শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এছাড়া অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামিদের আগামী ২৫ আগস্ট হাজিরের জন্য নির্দেশ দেওয়া হয়। 


অপর আসামিরা হলেন-ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার থানা ছাত্রলীগের সভাপতি  মো. আতিকুর রহমান, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান তুষার, রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান খান, মিজানুর রহমান ও শরীফ আশরাফুল আলম বাবুল। এর মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন ছয়জন। বাকিরা এখনও পলাতক। নিহত আসহাবুল ইয়ামিন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
 

সর্বাধিক পঠিত