স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্লা বলেছেন, ২০২৪ সালে যারা দুই হাত পাখির ডানার মতো ছড়িয়ে দিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। তাদের কথা এখন ভুলিয়ে দেয়ার জন্য নানান কথা শুনছি আমরা।
জাতীয় সংসদে বারবার বলা হচ্ছে, এটা করা হউক ওটা করা হউক, জুলাই সদনে আমরা সবাই স্বাক্ষর করেছি। ওটা আমরা বাস্তবায়ন করি, ওনারা বক্তৃতা করার সময় বলেন, আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। কিন্তÍু আমরা দেখি না যে, জুলাই যুদ্ধাদের নিয়ে কথা বলতে, জুলাই যুদ্ধাদের জন্য ভাতা বাড়াতে, শহীদদের কথা সেই ভাবে স্মরণ করতে।
তিনি বলেন, জুলাই ফাউন্ডেশন হয়েছে, কিন্তু কর্মচারীদের বেতন নেই। বেতন না দেয়ার অর্থ কি হলো ফাউন্ডেশন প্রয়োজন নেই। তা’হলে কি রাষ্ট্রের টাকা এতো কম পড়ে গেল। তাদেরসহ সকল রাজনৈতিক দলের মধ্যদিয়ে আন্দোলন হয়েছিল, কিন্তু শেষ মূহুর্তে ছাত্রদের বুক পেতে দেয়ার জন্যই আন্দোলন সফল হয়েছিল। এ সময় অবদানের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা তিনি উল্লেখ করেন।
শনিবার (২৫ জুলাই) দুপুরে সাভার থানা রোডের একটি কমিউনিটি সেন্টারে ১১ দলীয় ঐক্য ঢাকা জেলার উদ্যোগে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সেমিনারে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ৭১ সালে যারা রণাঙ্গণে জীবন দিয়েছিল যারা তারা গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের প্রশ্নে জীবন দিয়েছিল। আমরা জানি ৭১ এর পরে যে সরকার দেশে আসছিল সে সরকার দেশের সকল মানুষের বাক স্বাধীনতা বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলাওয়ার হোসাইন এর সভাপতিত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিদারে আলম মহসিন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু)’র জিএস মাজহারুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল আজিজ, ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমীর ও ধামরাই উপজেলার চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লা, এনসিপির ঢাকা জেলা (উত্তর) সদস্য সচিব সালামত উল্লাহ রনি প্রমুখ।
সভায় জেলা জামায়াতের অর্থ সম্পাদক কবিরুজ্জামান, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন, পেশাজীবী বিভাগের ইমদাদুল হক, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, এনসিপির ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক তামিম আজহার, যুবশক্তির মহিউদ্দিন শুভসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্নস্তরের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
