শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রে সন্ত্রাসীদের হামলার অভিযোগ
daily-fulki

আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রে সন্ত্রাসীদের হামলার অভিযোগ


স্টাফ রিপোর্টার : আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ডা. জাফরুল্লাহর প্রতিষ্ঠিত আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি মেম্বার নাজিমুদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে ফ্যাসিলিটিকাল বিভাগের কর্তৃপক্ষ।


এ সময় হামলাকারীরা গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহর রক্ষিত গাড়িটিও ভাঙচুর করেছে। ভাঙচুর চালিয়েছে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা, অফিসের জানালা, কম্পিউটার, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র।


এছাড়া হামলায় ফার্মাসিটিক্যাল এর কয়েকজন নিরাপত্তাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলার বিষয় জানতে চাইলে কোন বক্তব্য দিতে রাজি হয়নি ডা. নাজিম উদ্দিন।


এ সময় অভিযোগকারী কর্তৃপক্ষ বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৯ আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুল ইসলামের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত নাজিম উদ্দিন আবার সক্রিয় হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্র দখলে নেওয়ার জন্য। তার বিরুদ্ধে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা জারি থাকলেও সেই আদেশ উপেক্ষা করে আজকে হামলা চালায় আশুলিয়ার এই গণস্বাস্থ্য কেন্দ্রে।


এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শেষে হামলাকালীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সর্বাধিক পঠিত