শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
daily-fulki

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা


স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।



শুক্রবার ভোর ৫টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।


এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

 

সর্বাধিক পঠিত