শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত
daily-fulki

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত


ফুলকি ডেস্ক : বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতজুড়ে শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভ ও জবাবদিহিতার দাবির মুখে অবশেষে শীর্ষ আমলাতন্ত্রে বড় রদবদল এনেছে কেন্দ্রীয় সরকার। দেশটির উচ্চশিক্ষা বিভাগের সচিব ভিনীত জোশীকে সরিয়ে সেই পদে দায়িত্ব দেওয়া হয়েছে ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা নরেশ পাল গ্যাংওয়ারকে।


বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এই প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

নতুন এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে ২০২৫ সালের জানুয়ারি থেকে উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে থাকা ভিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি টি কে অনিল কুমারকে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে উদাসীনতা ও গাফিলতি প্রদর্শনের কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পদক্ষেপ নিয়েছেন বলে বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবে নিশ্চিত করেছেন।

এদিকে নতুন নিযুক্ত উচ্চশিক্ষা সচিব নরেশ পাল গ্যাংওয়ার এর আগে মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রণালয়ের সচিব ছিলেন এবং এর আগে রাজস্থানের শিক্ষা সচিবসহ বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে অপসারিত ভিনীত জোশী এর আগে জাতীয় পরীক্ষা সংস্থা বা এনটিএ-এর প্রথম মহাপরিচালক এবং সিবিএসই-র চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।


ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বিরোধী দলগুলোর টানা আন্দোলনের মুখে কেন্দ্রীয় সরকার সম্প্রতি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে শুক্রবারের ক্যাবিনেট বৈঠকে আলোচনা করে আগামী সপ্তাহে সংসদে এই বিষয়ে একটি নতুন বিল পাসের চেষ্টা চালাবে সরকার।

 

সর্বাধিক পঠিত