বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার পৌর ছাত্রদলের উদ্যেগে জুলাই গণঅদ্ভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল
daily-fulki

সাভার পৌর ছাত্রদলের উদ্যেগে জুলাই গণঅদ্ভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

 

স্টাফ রিপোর্টার : জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সাভারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এলাকার ব্যাংক কলোনিতে সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদদের রুহের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান শোভনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তাদের আদর্শ ও ত্যাগের চেতনাকে ধারণ করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবে। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।

 

সর্বাধিক পঠিত