স্টাফ রিপোর্টার : সাভারে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বিবেচনায় দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকার পূর্ব রাজাশনে ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
নিজ অর্থায়নে বিপুল অংকের টাকা খরচ করে এ কাজের উদ্যোক্তা সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা নজরুল ইসলাম অতিথি হিসেবে থেকে কাজের উদ্বোধন করেন। স্থানীয়া জানান, এ উদ্যোগে বর্ষা মৌসুমে দুর্ভোগ অনেকটাই কমবে।
উল্লখখ্য, সাভারের পূর্ব রাজাশন এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
