বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে দুই ভুয়া ডিবি আটক, পুলিশে সোপর্দ
daily-fulki

সাভারে দুই ভুয়া ডিবি আটক, পুলিশে সোপর্দ


স্টাফ রিপোর্টার : সাভারে মহিলার ফিঙ্গার প্রিন্ট নিয়ে ৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুই ভুয়া ডিবি পুলিশ। তাদেরকে  আটক করে পুলিশের দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় এ ঘটনা ঘটে। 


আটক দুই ভুয়া ডিবি পুলিশ হল মনির ও আমিনুল ইসলাম। তাদের বাসা রাজধানীর মিরপুর ও টাঙ্গাইলের মধুপুরে। 


এলাকাবাসী জানায়, দুই ভুয়া ডিবি পুলিশ কলমা এলাকায় এক নারীকে ডিবি পুলিশ পরিচয়ে ভয়-ভীতি দেখিয়ে তাদের মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট নেন। মোবাইল ফোনের বিকাশ নম্বরে ওই নারীর ছেলের থাকা ৭ লাখ টাকা হাতিয়ে নেন। 


পরে বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা ডিবি পুলিশকে ফোন দিলে ডিবি পুলিশ বলেন যে তাদের এই নামে পুলিশ সদস্য নাই। পরে এলাকাবাসী আটক করে বিকেলে তাদেরকে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটক দুই ব্যক্তি বিকাশ প্রতারক এবং হ্যাকার বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। 
সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
 

সর্বাধিক পঠিত