মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, হেলপার গ্রেপ্তার
daily-fulki

আশুলিয়ায় চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, হেলপার গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় গভীর রাতে চলন্ত বাসে নারী পোশাকশ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে  ইতিহাস পরিবহনের হেলপার কাওছার হোসেন সানজিদকে (২৫) গ্রফতার করা হয়েছে।  ঘটনার এক সপ্তাহ পর সোমবার তথ্যপ্রযুক্তি সহায়তায় তাকে গাজীপুর  থেকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার এসআই  আনোয়ার হোসেন পিপিএম জানান,হেলপার কাওছার হোসেন সানজিদ ( ২৫) গাজীপুর জেলার বাসন থানার শাহ আলম বাড়ি এলাকায় পালিয়ে গিয়ে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি চালক হিসেবে চাকুরী নিয়েছিল। 

তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। ইতিপুর্বে ধর্ষণচেষ্টায় ব্যবহৃত ইতিহাস পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫০৮) জব্দ ও চালক আজিজুল শিকদার ওরফে রাজুকে গ্রেফতার করা হয়েছে। 


উল্লেখ্য,গত ১২ জুলাই নিজ জেলা দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে রাতে চন্দ্রা চৌরাস্তায় নেমে সাভার গামী ইতিহাস পরিবহনের বাসে ওঠেন ওই ভুক্তভোগী ।


বাসটি শ্রীপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর অন্য সব যাত্রী নেমে গেলে চালক ও হেলপার আর কোনো যাত্রী বাসে উঠতে দেননি। এতে তিনি আতঙ্কিত হয়ে বাস থামিয়ে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন। 

কিন্তু চালক বাস থামানোর পরিবর্তে আরও দ্রুতগতিতে বাস চালাতে থাকেন। ঘটনার সময় আটক হেলপার সানজিদ বাসটি চালাচ্ছিল। এক পর্যায়ে ভুক্তভোগী চলন্ত বাস থেকে লাফ দিয়ে নীচে পরে আত্মরক্ষা করেন এবং মারাত্মক আহত হন।

 

সর্বাধিক পঠিত