সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদসহ আটক ২
daily-fulki

আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদসহ আটক ২


আশুলিয়া প্রতিনিধি :  আশুলিয়ায় অভিযান চালিয়ে ১ হাজার লিটার চোলাইমদসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া চোলাইমদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।


রোববার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। এরআগে, রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকা তাদের গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃতরা হলেন, রাঙ্গামাটির জুরাইছড়ি উপজেলার জুরাইছড়ি লেবারপাড়া এলাকার মুংসসিং মারমার ছেলে সুমন মারমা (৪৫) এবং তার স্ত্রী কালাবি চাকমা (৩৮)। সুমন মারমা ও কালাবি চাকমা বর্তমানে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় মরহুম আবু বক্কর সিদ্দিকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।


ডিবি সূত্র জানায়, ঢাকা গত ১৮ জুলাই দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায় ডিবি পুলিশের এসআই শেখ মো. মাসুদ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি বাসা থেকে ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার করেন। এ সময় সুমন মারমা ও তার স্ত্রী কালাবি চাকমাকে গ্রেফতার করা হয়।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদক কারবারের সঙ্গে জড়িত কেউই আইনের ঊর্ধ্বে নয়। সাধারণ মানুষের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। মাদক উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে নলেও জানান তিনি।
 

সর্বাধিক পঠিত