শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে ১১ দলীয় ঐক্যের সমাবেশ অনুষ্ঠিত
daily-fulki

সাভারে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে ১১ দলীয় ঐক্যের সমাবেশ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলার উদ্যোগে এক স্মরণসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে সাভার মডেল মসজিদের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ। সমাবেশ পরিচালনা করেন ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লা, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমীর আজিজুর রহমান, সাভার থানা আমীর আব্দুল কাদের, ধামরাই থানা আমীর মাওলানা আব্দুল হালিম এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মারুফের পিতা মো. শাহজাহান।

সভায় উপস্থিত ছিলেন সাভার পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম, সাভার থানা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, পেশাজীবী থানা সেক্রেটারি আলী মাহমুদ সবুজ, সাভার থানা সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহীমসহ জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা, ঐক্য ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করে সাধারণ মানুষের পাশে থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

সর্বাধিক পঠিত