স্টাফ রিপোর্টার : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে লাঠি হাতে মিছিল করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কাঠের তৈরী ক্রিকেট ব্যাট সদৃশ লাঠি হাতে নিয়ে ৩০/৩৫ জন ছাত্রলীগের নেতাকর্মী মিছিলে অংশ নেয়। তারা ৫/৭টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা মিছিল নিয়ে সড়কে ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। ১০/১২ মিনিট পর মিছিলকারীরা বলিয়ারপুর বাসস্ট্যান্ডের দিকে দ্রুত চলে যায়।
এসময় ২ তরুণকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ১৩/১৪ বছরের দুই তরুণকে জিজ্ঞাসাবাদে পুলিশের হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের নাম পরিচয় যাচাই বাছাই চলছে।
