স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের সময় বেঁধে দিয়ে দেড় ঘণ্টা অবরোধের পর শাহবাগ মোড় ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যা ৬টা থেকে অবরোধ শুরু করেন তারা। এসময় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মসূচি স্থগিত ঘোষণা করে সড়ক থেকে সরে যান তারা।
এর আগে শাহবাগ মোড় অবরোধের কারণে সড়কটি দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে শাহবাগ, মৎস্য ভবন, বাংলামোটর, কাকরাইল, টিএসসি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। যানজটে আটকা পড়ে দুর্ভোগে পড়েন অফিসফেরত যাত্রী, রোগীবাহী যানবাহনসহ সাধারণ মানুষ।
তিনি বলেন, বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান সন্ধ্যায় বলেন, শিক্ষার্থীরা ঢাকার বেশ কয়েকটি সড়ক অবরোধ করে। এতে ওই সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার অন্যান্য সড়কেও যানজটের সৃষ্টি হয়। আমরা তাদের বুঝিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছি।
