বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ১৫০০পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
daily-fulki

সাভারে ১৫০০পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার : সাভারে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


বুধবার (১৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাভার মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরবে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো-ডিএমপির পল্লাবী থানাধীন বাউনিয়া উত্তর কালশী টেকের বাড়ী এলাকার ইসহাক এর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩৭), কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আলী ফকির ডেইল এলাকার মোঃ জাফর ওরফে জাবেরের ছেলে মোঃ সাহাব উদ্দিন (৫২), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বেনুখালী এলাকার তমিজ উদ্দিনের ছেলে রফিক (৫৫) ও কক্সবাজার জেলার সদর থানার টেকপাড়া এলাকার মোঃ ইলিয়াসের ছেলে মোঃ ইসমাইল (৪২)।


ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ মাসুদ আল মামুন এর নেতৃত্বে মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাভার মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।


ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে সিরাজুল ইসলামের বিরুদ্ধে ১টি মাদক মামলা ও সাহাব উদ্দিনের বিরুদ্ধে ২ টি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সর্বাধিক পঠিত