বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ার মাদক সম্রাজ্ঞী অঞ্জনা ইয়াবাসহ গ্রেপ্তার
daily-fulki

আশুলিয়ার মাদক সম্রাজ্ঞী অঞ্জনা ইয়াবাসহ গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী অঞ্জনা বেগমকে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


বুধবার (১৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টারদিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজিরচট বুড়ির বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অঞ্জনা বেগম (৪৮) আশুলিয়ার উত্তর গাজিরচট বুড়ির বাজার এলাকার মৃত আমজাদের মেয়ে ও মৃত শহিদুলের স্ত্রী।


পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন উত্তর গাজিরচট বুড়ির বাজার এলাকার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সম্রাজ্ঞী অঞ্জনা বেগমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।


ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বের ৩টি মাদক মামলা ও ৩টি অন্যান্য মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সর্বাধিক পঠিত