বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় ৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
daily-fulki

আশুলিয়ায় ৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪ হাজার টাকা। বুধবার (১৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম। এর আগে একই দিন ভোররাত আনুমানিক ২টা ৫০ মিনিটে আশুলিয়া থানাধীন জিরাবো দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন-আশুলিয়ার জিরাবো নিশিপাড়া এলাকার মনিন্দ্র বাবু দাসের ছেলে শ্রী সম্রাট দাস (২৭), কুড়িগ্রামের রৌমারী থানার চাকতাবাড়ী এলাকার মো. আব্দুর রউফের ছেলে মো. হাবিবুর রহমান (২৮), সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার দাদপুর এলাকার মো. ওহাব আলীর ছেলে মো. বিপ্লব (২৪) এবং ময়মনসিংহের ধুবাউরা থানার উত্তর ডোমঘাটা এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে মো. নাদিম হাসান (২১)। তারা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।


পুলিশ জানায়, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-এর নেতৃত্বে এসআই মো. নূর আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জিরাবো দক্ষিণপাড়ায় কামাল শেখের বাড়ির সামনে জনসাধারণের চলাচলের একটি সড়কে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪ হাজার টাকা।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। আশুলিয়া থানাও ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদক কারবারি, সন্ত্রাসী ও অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আশুলিয়াকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


তিনি আরও বলেন, শুধু পুলিশি অভিযান নয়, মাদক নির্মূলে সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ মাদক বা অপরাধসংক্রান্ত কোনো তথ্য জানলে তা গোপনীয়তা রক্ষা করে পুলিশকে জানাতে অনুরোধ করছি। জনগণের সক্রিয় সহযোগিতায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর সাফল্য অর্জন সম্ভব হবে।
 

সর্বাধিক পঠিত