মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
টানা ৬ দিন বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি
daily-fulki

টানা ৬ দিন বৃষ্টির পর ঢাকায় রোদের হাসি


স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় টানা ছয় দিন বৃষ্টির পর অবশেষে রোদের দেখা মিলেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে উঁকি দেয় সূর্য।


সেই সঙ্গে গরমের দাপটও অনুভূত হয়। তবে এমন পরিস্থিতি স্থায়ী নাও হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা।


এদিকে টানা ছয়দিন বৃষ্টির কারণে রাজধানীজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অধিকাংশ সড়ক থেকে পানি নেমে গেলেও অলিগলিতে এখনো পানি জমে আছে। এতে যাতায়াতে কিছুটা সমস্যা হলেও বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি না হওয়ায় স্বস্তিতে চলাফেরা করছেন লোকজন।

অন্যদিকে রোদ উঠলেও দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


সংস্থাটি বলছে, এ সময়ের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া তাপমাত্রা হালকা বাড়তে পারে।  

 

সর্বাধিক পঠিত