বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে কানা বাবুলের লাশ উদ্ধার
daily-fulki

সাভারে কানা বাবুলের লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার : সাভারে সাবেক যুবলীগ নেতা শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ডজন মামলায় আসামী বাবুল ওরফে কানা বাবুল (৫৫) আত্মহত্যা করেছে। বুধবার (৮ জুলাই) রাত ১২টারদিকে পুলিশ তার দিলকুশাবাগ বাসা হতে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।


সম্প্রতি দীর্ঘদিন হাজত বাসের পর জামিনে মুক্তি পান বাবুল। 


সাভার মডেল থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ জানান, কানা বাবুলের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। বুধবার সন্ধ্যা নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত ১০টায় প্রতিবেশীরা দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে  খবর পেয়ে সাভার মডেল থানার এস আই আসিস রাত ১২টায় তার লাশ উদ্ধার করে। 


নির্ভরযোগ্য সূত্র জানায় তার বিরুদ্ধে সাভার বাসস্ট্যান্ডের অভিজাত সুপার মার্কেট রাজ্জাক প্লাজার নাইট গার্ডকে হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদকসহ ডজন মামলা রয়েছে।

সর্বাধিক পঠিত