মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
daily-fulki

ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা


বান্দরবান সংবাদদাতা : পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।


মঙ্গলবার (৭ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি তৈরি হয়েছে।


বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্ধের সময়ে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ কারও ভ্রমণ করা যাবে না।

সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, টানা কয়েক দিনের অতিভারী বর্ষণে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা ও সড়কে পানি জমেছে।

পাশাপাশি বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে পর্যটকরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

 

সর্বাধিক পঠিত