শনিবার, ৪ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
daily-fulki

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী কে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।


শনিবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
এরআগে শুক্রবার রাতে আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়ন ও নরসিংহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। 


আটককৃতরা হলেন, মোঃ ওবায়দুল ইসলাম (৪০), পিতা-মোঃ মজিবর ওরফে জহির উদ্দিন, মাতা-লোফা আক্তার, সাং-ফকিরডাঙ্গী, থানা-চরভদ্রাশন, জেলা-ফরিদপুর ও মোঃ শামীম হোসেন (৩৮), পিতা-শাহজাহান প্রামানিক, মাতা-মরিয়ম বেগম, সাং-বাউসগারী, থানা-সাথিয়া, জেলা-পাবনা।


ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওবায়দুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


অপর একটি অভিযানে আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী শামীম হোসেনকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
 

সর্বাধিক পঠিত