স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা জেলা শাখার অধীনস্থ সাভার পৌরসভা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৩০ জুন মঙ্গলবার ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রহিম এবং সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেন।
নবগঠিত সাভার পৌরসভা মহিলা দলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি পদে তানিয়া ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি তাহমিনা হোসেন লিপি, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার (নাজু), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদা আক্তার কনা এবং সাংগঠনিক সম্পাদক পদে রোকসানা আক্তার আইরিনকে দায়িত্ব দেয়া হয়েছে।
কমিটি অনুমোদনের পাশাপাশি জেলা নেতৃত্বের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে।
সাভার পৌরসভা কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখার নিকট জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
