শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা-দখলচেষ্টার অভিযোগ
daily-fulki

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা-দখলচেষ্টার অভিযোগ


স্টাফ রিপোর্টার: সাভার থানা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির আটকের পরদিনই তার সদর ইউনিয়নের দেওগাঁওয়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, মাদক সম্রাট শামীম রেজার স্ত্রী সাথী আক্তারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে দাবি ভুক্তভোগীদের।

শুক্রবার (৩ জুলাই) এ ঘটনায় শিরিন আক্তার সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে হামলা, ভাঙচুর, লুটপাট ও নারীদের শ্লীলতাহানি করে। এতে রুমী আক্তার ও মিনারা বেগমসহ কয়েকজন আহত হন।

পরিবারের দাবি, যে মামলায় মাহাবুব সামিরকে আটক করা হয়েছে, সেই মামলার বাদী সাথী আক্তারের নেতৃত্বেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

সর্বাধিক পঠিত