শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে আলিম পরীক্ষায় প্রথমদিন অনুপস্থিত ৬ শিক্ষার্থী
daily-fulki

সাভারে আলিম পরীক্ষায় প্রথমদিন অনুপস্থিত ৬ শিক্ষার্থী

 


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে প্রথমদিন সাভারে বৃহস্পতিবার (২ জুলাই) আলিম পরীক্ষায় কোরআন মজিদ বিষয়ে ৬ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।  সাভার পৌর এলাকার একমাত্র কেন্দ্র নং-১০৫ জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজ কেন্দ্রে সাভারের আটটি মাদরাসার ২ শ' ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ২শ' ৩০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে ১টার সময় শেষ হয়। চলতি বছরে মাদরাসা ও কারিগরি বোর্ডের বাহিরে ৯টিসহ ১১টি বোর্ডে এক যোগে এইচএসসি সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ সোহেল রানা জানান,  সু-শৃংখল ও উৎসব মুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সাভার উপজেলার মাধ্যমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মোসাম্মদ রানি বেগম ৬ শিক্ষার্থীর অনুপস্থিতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কিছু শিক্ষার্থী অনেক সময় বিবাহ হয়, অসুস্থ থাথে আবার অনেকে পরীক্ষার যথাযথ প্রস্তুতি না থাকলেও পরীক্ষা অনুপস্থিত থাকেন। এখনও ৬ শিক্ষার্থী কি কারণে অনুপস্থিত তার প্রকৃত কারণ আমাদের নিকট আসেনি। আবার অনেকে পরীক্ষার যথাযথ প্রস্তুতি না থাকলেও পরীক্ষা অনুপস্থিত থাকেন। এখনও ৬ শিক্ষার্থী কি কারণে অনুপস্থিত তা আমরা এখনও জানতে পারিনি।

 

সর্বাধিক পঠিত