বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
পরীক্ষাকেন্দ্রে স্কাউট-বিএনসিসি মোতায়েন ও চেয়ার রাখার নির্দেশ
daily-fulki

পরীক্ষাকেন্দ্রে স্কাউট-বিএনসিসি মোতায়েন ও চেয়ার রাখার নির্দেশ


স্টাফ রিপোর্টার : এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরের শৃঙ্খলা বজায় রাখা ও জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য কেন্দ্র প্রাঙ্গণে অপেক্ষমাণ শেড ও বসার উপযোগী চেয়ার রাখার ব্যবস্থাও করতে বলা হয়েছে।


বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ড এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। পরে চিঠি আকারে সব পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিবদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, পরীক্ষার্থীদের অভিভাবকদের সার্বিক সুবিধা ও কল্যাণের কথা বিবেচনা করে পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমাণ শেডসহ বসার জন্য চেয়ার স্থাপন এবং কেন্দ্রের বাইরের শৃঙ্খলা ও জনসমাগম নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি সদস্য নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

সর্বাধিক পঠিত