শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে বহিষ্কৃত ছাত্রদল নেতা সামির গ্রেপ্তার
daily-fulki

সাভারে বহিষ্কৃত ছাত্রদল নেতা সামির গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার : সাভারে আলোচিত দুটি মামলার প্রধান আসামি, বহিষ্কৃত সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৯ দিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর সদরঘাট জংশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

গ্রেপ্তার মাহাবুব হোসেন সামির সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সম্প্রতি সাভারে সংঘটিত দুটি আলোচিত মামলার প্রধান আসামি হিসেবে তিনি আত্মগোপনে ছিলেন।

জানা যায়, সাভার মডেল থানায় মাহাবুব হোসেন সামিরসহ ৪১ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলা, নারী লাঞ্ছনা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়।

এ ব্যাপারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান প্রতিবেদককে বলেন, "ঢাকা জেলার পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় আলোচিত এই দুই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে সাভার মডেল থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে মাহাবুব হোসেন সামিরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, "দুই মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় তদন্ত আরও এগিয়ে যাবে। আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

 

সর্বাধিক পঠিত