মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে মাদক সেবনের অভিযোগে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড
daily-fulki

সাভারে মাদক সেবনের অভিযোগে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড


স্টাফ রিপোর্টার : সাভারে মাদক সেবনের অভিযোগে ১০ জনকে আটক করে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে উঠালে আদালত শুনানি শেষে তাদের প্রত্যেককে ১৫ দিনের করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।


পুলিশ জানায়, রাতে সাভারের বিরুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক সেবনের অভিযোগের ১০ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে প্রত্যেককে ১৫ দিনের করে কারাদণ্ড প্রদান করেন। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 

সর্বাধিক পঠিত