রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
daily-fulki

আশুলিয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় ১০ বছরের এক মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

রবিবার (২৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে শনিবার দিবাগত রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে অভিযুক্তকে আটক করে।

​গ্রেপ্তারকৃত সৎ বাবার নাম জহুরুল ইসলাম (২৭)। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

​পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগী ওই মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে তার সৎ বাবা জহুরুল। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এসে জহুরুল ইসলামকে আটকে রাখে। পরে স্থানীয়রা আশুলিয়া থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

​আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আজ সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত