শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাসের ধাক্কায় হকার নিহত
daily-fulki

সাভার বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাসের ধাক্কায় হকার নিহত


স্টাফ রিপোর্টার : সাভার বাসষ্ট্যান্ডে শুক্রবার (২৬ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়ক পারাপারকালে দ্রুতগামী দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম হুমায়ুন কবির (৪৫)। তিনি সাভার বাসস্ট্যান্ডের হকার। বাড়ি কুমিল্লা জেলায়।

 

সাভার থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ জানান, সকালের দিকে নিজ ব্যবসা স্থানের পাশ দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভাজন টপকিয়ে পারাপারকালে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগামী বাস হুমায়ুন কবিরকে পিষ্ট করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, বাসটি শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দ্দী হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহতের ভায়রা ভাই হকার জালাল উদ্দিন জানান লাশ গ্রামের বাড়িতে দাফনের উদ্দেশ্যে নেয়া হয়েছে।
 

সর্বাধিক পঠিত