মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
daily-fulki

সাভারে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টার : সাভারে অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিন (২৭) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ বুধবার (২৪ জুন) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে সাভার পৌরসভারববক্তারপুর বেদেপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রবিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রবিন বক্তারপুর বেদেপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি পুলিশের এই চৌকস কর্মকর্তা।

 

সর্বাধিক পঠিত