মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে নাশকতা প্রতিরোধে মহাসড়কে যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
daily-fulki

সাভারে নাশকতা প্রতিরোধে মহাসড়কে যুবদল-ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন


স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পৃথকভাবে মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে যুবদল ও ছাত্রদল। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে যুবদল নেতা সুরুজ্জামান ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নেতৃত্বে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।


এ সময় বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোডাউনে অংশ নেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


এসময় নেতৃবৃন্দ বলেন, সাভার, আশুলিয়া ও ধামরাইসহ ঢাকা জেলা উত্তর এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সার্বক্ষণিক মহাসড়কে অবস্থান করছি।


তারা বলেন, “শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করছি।


তারা আরও বলেন, যেকোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার। আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে রয়েছি।
 

সর্বাধিক পঠিত