সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
daily-fulki

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী


ফুলকি ডেস্ক : তীব্র রাজনৈতিক চাপ ও জনসমর্থন কমে যাওয়ার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার প্রধানমন্ত্রীর পদ এবং ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে স্ত্রীকে পাশে নিয়ে তিনি জনসম্মুখে এই ঘোষণা দেন।

তার বক্তব্যের সময় উপস্থিত সমর্থকেরা করতালি ও উল্লাসে তাকে বিদায় জানান। স্টারমারের এই সিদ্ধান্তের ফলে তার দলীয় প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম এর কাছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি হয়েছে। এর মাধ্যমে গত এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য।

সর্বাধিক পঠিত