সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক অভি, সদস্য সচিব রফিকুল ইসলাম
daily-fulki

সাভার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক অভি, সদস্য সচিব রফিকুল ইসলাম

 

স্টাফ রিপোর্টার : সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সাভার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে ওবায়দুর রহমান অভিকে আহ্বায়ক, আব্দুর রহমান ও মোঃ আজিম উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ রফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আলহাজ্ব মোঃ ইলিয়াস হোসেন, আলহাজ্ব করিম পালোয়ান, মোঃ আব্দুল ওহাব, উত্তম সাহা, মোঃ মাসুদ রানা দুলাল, মোঃ জয়নাল আবেদীন, মোঃ নঈমুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম নজির, মোঃ ওয়াহিদ মিনহাজ, মোঃ মোস্তাক হোসেন খান, মোঃ মাহবুর রহমান, মোঃ আমিনুল ইসলাম, নরেশ চন্দ্র দাস ডাউরী, মোঃ এমদাদ হোসেন, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ ফজলুল হক, মোঃ মোশারফ হোসেন, মোঃ আশরাফ উদ্দিন খান, মোঃ নজরুল ইসলাম, রতন মোল্লা এবং খালেদুর রহমান সানি।

কমিটিতে সাভারের বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, নতুন এ কমিটি ব্যবসায়ীদের অধিকার রক্ষা, বাজার এলাকার শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংশ্লিষ্টরা জানান, সাভারের ব্যবসায়ীদের ঐক্য সুদৃঢ় করা এবং বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ কমিটি কাজ করবে।

 

সর্বাধিক পঠিত