সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতার দাবিতে ইপিজেড শ্রমিকদের মানববন্ধন
daily-fulki

আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতার দাবিতে ইপিজেড শ্রমিকদের মানববন্ধন

 


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ চার মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। এ সময় তারা বেপজার আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ও অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান।


রবিবার (২১ জুন) দুপুরে ঢাকা রপ্তানীকরণ এলাকার (ডিইপিজেড) ভেতরে অবস্থতি এল. এস. আই ইন্ড্রাস্টিজ লিমিটেড কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।


আয়োজিত মানববন্ধন থেকে শ্রমিকরা জানান, চার মাসের বেতন-ভাতা পরিশোধ না করায় শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবন যাপন করছে। এজন্য শ্রমিকরা অবিলম্বে বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতন-ভাতা, ঈদ বোনাস, সার্ভিস বেনিফিটসহ যাবতীয় পাওনা পরিশোধের দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।


শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা বন্ধ ঘোষণার পরও কর্তৃপক্ষ পূর্বের চুক্তি অনুযায়ী শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করছে না।
মানববন্ধন শেষে ভুক্তভোগী শ্রমিক-কর্মচারীরা দাবি আদায়ের লক্ষ্যে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে। এসময় শ্রমিকরা রাস্তায় বসে পড়ার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদেরকে সরিয়ে দেয়। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়ে হলে শ্রমিকরা চলে যায়।
 

সর্বাধিক পঠিত