স্টাফ রিপোর্টার : সাভার মডেল কলেজের এইচএসসি ২৯তম ব্যাচের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সভা রোববার (২১ জুন) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি ইউনিভার্সিটির উপ-উপচার্য অধ্যাপক কাজী শাহাদাত কবির, সংসদ সদস্য ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু’র সহধর্মিনী সাবিনা সিদ্দিকা রিতা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাভার মডেল ট্রাস্টের সদস্য হাসান মাহবুব মাস্টার, এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, সাভারের বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান অভি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক আব্দুল কাদের।
প্রধান অতিথি ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু বলেন, দেশ গঠনে সাভার মডেল কলেজের শিক্ষার্থীরা আগামীদিনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে, নীতি-নৈতিকতা ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে, বাবা-মাকে সর্বদা সম্মান করবে।
তিনি এসময় বড় হয়ে দেশ ও জাতি গঠনে দেশের মধ্যে অবস্থান করার আহবান জানান। এ সময় শিক্ষকদের মধ্যে রাখেন সহকারী অধ্যাপক মো: মনসুর আলী, বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী জান্নাতুল মাওয়া। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাজিফা নাওয়ার, আল-সাফায়াত সাইবির প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রেিযাগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।
