শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে মানারাত ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত
daily-fulki

সাভারে মানারাত ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার :  সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে নবাগত ছাত্র-ছাত্রীদের শনিবার (২০ জুন) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।


সাবেক সচিব ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে স্থানীয় সংসদ সদস্য ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ঢাকা-১৪ সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন পরিবেশবিজ্ঞানী ও ভূরাজনৈতিক বিশ্লেষক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। 


প্রধান অতিথি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন নবাগত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ পেশাজীবনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জীবনে বড় হতে চাইলে তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদের সম্মান ও শ্রদ্ধার পাশাপাশি তাদের দোয়া নিতে হবে।  তিনি ছাত্রছাত্রীদের আলোকিত মানুষ হয়ে দেশ, জাতি ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, গত ১৭ বছর মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের শক্তির নামে জাতিকে বিভক্ত করা হয়েছিল। এ অবস্থা থেকে বের হতে না পারলে দেশকে ভালো রাখা কঠিন হয়ে পড়বে।


গেস্ট অব অনার ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম নবাগত ছাত্রছাত্রীদের জীবনে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি দেশের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ভয়কে জয় করে কীভাবে দেশের জন্য কাজ করতে হয়, তা জীবন দিয়ে দেখিয়ে গেছেন শহীদ শরিফ ওসমান হাদী। পঞ্চাশ বছর পর দেশকে কোথায় দেখতে চাই, সে জন্য আজই আমাদের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণের দৃঢ় প্রতিজ্ঞা নেওয়ারও আহ্বান জানান তিনি।


সভাপতির বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমান বলেন, এ সেন্টার অব একাডেমিক অ্যান্ড মোরাল এক্সিলেন্স ¯ে¬াগান সামনে রেখে জাতিকে নৈতিক মূল্যবোধসপন্ন শিক্ষা উপহার দেওয়ার যে প্রতিজ্ঞা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তা বাস্তবায়নে চেষ্টা করে যাচ্ছে। 


শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম প্রমুখ।
রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রেজারার মো. মনিরুল ইসলাম। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীনের সহধর্মিণী ও লায়ন্স ইন্টারন্যাশনালের সেকেন্ড ভাইস গভর্নর সাবিনা সিদ্দিকা।


এ ছাড়া নবাগত ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের হাসান জিহাদী, ইসলামিক স্টাডিজ বিভাগের মিফতাহুল ইসলাম সাবিত, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের আবদুল্লাহ তাহসিন, ইইই বিভাগের আবদুল্লাহ রুহান, ইংরেজি বিভাগের জান্নাতুল নাইমা মারিয়া এবং সিএই বিভাগের উম্মে হুমায়রা শাহরিন। 


ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম ও ইংরেজি বিভাগের ছাত্রী নাহিয়ান ইবনাতের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। নবীনবরণ অনুষ্ঠানটি রং-বেরঙের বেলুন-ফেস্টুনে সাজানো হয় । এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

 

সর্বাধিক পঠিত