শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
daily-fulki

সাভার পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ধন্যবাদ জানিয়ে নবগঠিত সাভার পৌর ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নেতৃবৃন্দ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালকেও ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে সাভার নিউ মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান শোভন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে সাভার পৌর ছাত্রদল সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী সংগঠনে পরিণত করতে কাজ করবে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তারা আরও বলেন, ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি উপহার দেওয়ায় কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতৃত্ব প্রশংসার দাবিদার।

সমাবেশ শেষে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এবং আনন্দ মিছিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ।

 

সর্বাধিক পঠিত