বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২
daily-fulki

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই জন মারা গেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন পিকআপের চালক সাভারের ব্রাক্ষণবাড়িয়া গ্রামের মো. আলমের ছেলে রাসেল মিয়া ও হেলপার একই গ্রামের মো. কাওছারের ছেলে আরাফাত।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতবর জানান, সন্ধ্যার দিকে আরিচাগামী মুরগীবহনকারী একটি খালি পিকআপের সঙ্গে বিপরীতদিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলাপার নিহত হন। দুর্ঘটনায় আহত পিকআপের দুই শ্রমিককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

 

সর্বাধিক পঠিত