বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা তাইসির আটক, দল থেকে বহিস্কার
daily-fulki

সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা তাইসির আটক, দল থেকে বহিস্কার


স্টাফ রিপোর্টার : সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাইসির খানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারের পাশাপাশি ওই ছাত্রদল নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সে সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। এসব ঘটনার পর তাইসির খানকে দলের সহ সাংগঠনিক পথ থেকে বহিষ্কার করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভার মডেল থানা পুলিশ মঙ্গলবার রাত ১১ টারদিকে সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তাইসির খানকে দুই পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এর পরপরই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তাকে একজন সহযোগীর সাথে মাদক সেবন করতে দেখা যায়। রাজনৈতিক পদধারী একজন নেতার এমন ভিডিও ফাঁসের পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।


সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করো হয়েছে। তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে তার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এদিকে একজন সক্রিয় যুবনেতার এমন কর্মকাণ্ডে বিব্রত স্থানীয় রাজনৈতিক অঙ্গণ। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক নেতাকর্মী জানান, এ ধরনের অপকর্মের দায় সংগঠন নেবে না এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।


পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সহ সাংগঠনিক পদ থেকে তাইসির খান কে বহিষ্কার করা হয়েছে।


এদিকে বুধবার (১৭ জুন) দুপুরে সাভার থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ সারাফাত হোসাইন স্বাক্ষরিত এক বার্তায় বহিষ্কারাদেশ প্রদান করেন। এছাড়াও সাভার থানা কমিটির সকল নেতাকর্মীদের তার সাথে কোনরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

সর্বাধিক পঠিত